নাগেশ্বরীতে শ্রেষ্ঠ সুগন্ধি ও সুন্নাহভিত্তিক পণ্যের নির্ভরযোগ্য ঠিকানা—আস-সুন্নাহ শপ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন /
নাগেশ্বরীতে শ্রেষ্ঠ সুগন্ধি ও সুন্নাহভিত্তিক পণ্যের নির্ভরযোগ্য ঠিকানা—আস-সুন্নাহ শপ

নিউজ ডেস্ক

ইসলামী আদর্শ, সুন্নাহ ও রুচিশীল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের এক বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থিত আস-সুন্নাহ শপ। ধর্মপ্রাণ মুসলমানদের দৈনন্দিন প্রয়োজন ও ইবাদতে সহায়ক সামগ্রী এক ছাদের নিচে সহজলভ্য করতেই এই সুন্নাহভিত্তিক প্রতিষ্ঠানের যাত্রা।

আস-সুন্নাহ শপে পাওয়া যাচ্ছে দেশি ও বিদেশি উন্নতমানের আতর ও সুগন্ধি, পবিত্র আল-কুরআন (তাফসিরসহ ও সাধারণ), হাদিস, ফিকহ, আকিদা, তাসাউফ ও সীরাতভিত্তিক ইসলামিক বই। এছাড়া মাদরাসা ও সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে খাতা, কলম, ডায়েরি ও বিভিন্ন ইসলামিক স্টেশনারি।

ইবাদত ও পোশাকের জন্য এখানে রয়েছে তাসবিহ, জায়নামাজ, টুপি, পাঞ্জাবি, জুব্বা, কোর্টসহ ছোট-বড় সবার জন্য মানসম্মত ইসলামিক পোশাক। পাশাপাশি কাশ্মেরি রুমাল, মিসওয়াক, সুরমা, টুপি-ক্যাপ, ইসলামিক উপহার সামগ্রী, দোয়ার বই, কালেমা ও কোরআনের আয়াত সম্বলিত বিভিন্ন সামগ্রীও পাওয়া যায়।

শিশু-কিশোরদের জন্য রয়েছে ইসলামিক শিক্ষা উপকরণ, নৈতিক শিক্ষামূলক বই ও প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সামগ্রী। সুন্নাহসম্মত পণ্য, মানসম্মত সংগ্রহ এবং ন্যায্যমূল্যে বিক্রির মাধ্যমে ইতোমধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করেছে আস-সুন্নাহ শপ।

শপটির অবস্থান—নাগেশ্বরী বাসস্ট্যান্ড, দারুস সালাম জামে মসজিদের সামনে, কাজী মার্টেক রোড, আল হুদা মার্কেট। বাসস্ট্যান্ড থেকে মাত্র ৫০ গজ পূর্বে।

প্রতিষ্ঠানের প্রোপাইটর মুফতি লুৎফর রহমান ফরায়েজি জানান,
“ইসলামী আদর্শে জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব পণ্য যেন এক জায়গা থেকেই সহজে সংগ্রহ করা যায়—এটাই আমাদের মূল লক্ষ্য।”

ইসলামী জীবনধারার সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্যের জন্য আজই ভিজিট করুন—

আস-সুন্নাহ শপ, নাগেশ্বরী

বিশ্বাসের পণ্য, সুন্নাহর পথে।