নাগেশ্বরীতে জমি বিরোধের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত


HK প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ২:০৭ অপরাহ্ন /
নাগেশ্বরীতে জমি বিরোধের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারীও রয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতদের মধ্যে আলতাফ ও মানিক নামে দুইজনের পরিচয় জানা গেলেও নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।এ ঘটনায় ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।