বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপার -এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল ।। বিশেষ প্রতিনিধি

শনিবার বিকালে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়। এ সময় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে কুড়িগ্রাম জেলায় স্বাগত জানানো হয়।

এরই ধারাবাহিকতা কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক সহ সকল প্রকার অপরাধ দমনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার সকল সম্মানিত নাগরিকদের সাথে নিয়ে কাজ করার প্রত্যয়ে আজ ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে কুড়িগ্রাম জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম এর জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, জুয়া সহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এবং সকলের সহোযোগিতা কামনা করেন। এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন বিষয়ে সাংবাদিক ও পুলিশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সহ জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, ডিআইও-১ জনসব মোঃ আলমগীর হোসেন, ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান ও টিআই প্রশাসন জনাব মোঃ মন্জুর হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]