বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চার দিনের সরকারি সফরে কুড়িগ্রাম আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে আগামী ১০ মে (রবিবার) কুড়িগ্রাম জেলায় আসছেন। তাঁর এই সফরকে ঘিরে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এরপর সকাল ১১টা ৩০ মিনিটে তিনি প্রস্তাবিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দুপুর ১২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রী। স্থানীয়দের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পরে দুপুর ২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ সময় জেলার উন্নয়ন পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কুড়িগ্রামের নির্ধারিত কর্মসূচি শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে মন্ত্রী নিজ জেলা লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি সিন্দুরমতি পুকুর খনন কাজ পরিদর্শন করবেন।

উল্লেখ্য, মন্ত্রী আজ (৯ মে) সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে সড়কপথে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাতে সেখানে অবস্থান করবেন। পরদিন সকালে সেখান থেকে কুড়িগ্রামে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]