কুড়িগ্রামে শব্দ সচেতনতা দিবসে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, জরিমানা ও জব্দ


HK প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন /
কুড়িগ্রামে শব্দ সচেতনতা দিবসে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, জরিমানা ও জব্দ

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রামে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুদ্দীন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।

অভিযান চলাকালে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি যানবাহনের বিরুদ্ধে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।