
ফজলুল করিম ফরাজি
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ভাইরাল রোডে শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে ‘ভাইরাল ফুড কর্ণার অ্যান্ড রেস্টুরেন্ট’। উদ্বোধনের আগে প্রতিষ্ঠানটিতে জরুরি ভিত্তিতে বিভিন্ন পদে মোট ৭ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজার, চাইনিজ বাবুর্চি, ফুড বাবুর্চি, ওয়েটার, রিসেপশনিস্ট ও ক্লিনার পদে কর্মী নেওয়া হবে। এর মধ্যে ম্যানেজার একজন, চাইনিজ বাবুর্চি একজন, ফুড বাবুর্চি একজন, ওয়েটার দুজন, রিসেপশনিস্ট একজন এবং ক্লিনার একজন নিয়োগ দেওয়া হবে।
ম্যানেজার পদে আবেদনকারীর স্নাতক ডিগ্রি ও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাইনিজ বাবুর্চি ও ফুড বাবুর্চি পদে অষ্টম শ্রেণি পাস এবং ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
ওয়েটার ও ক্লিনার পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। অন্যদিকে, রিসেপশনিস্ট পদে নারী প্রার্থীদের জন্য অনার্স/ডিগ্রি সমমানের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের সৎ, পরিচ্ছন্ন ও অমায়িক ব্যবহারের অধিকারী হতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। নির্বাচিতদের জন্য আকর্ষণীয় বেতন, সুশৃঙ্খল কর্মপরিবেশ ও প্রয়োজনীয় ড্রেসের ব্যবস্থা থাকবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৩টায় হলোখানা ভাইরাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। প্রার্থীদের সঙ্গে জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত সনদের কপি, পিতা-মাতার এনআইডির ফটোকপি এবং পৌরসভা/ইউনিয়ন থেকে নেওয়া চারিত্রিক সনদপত্র আনতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন প্রার্থীদের ভাইভা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়োগসংক্রান্ত প্রয়োজনে ০১৭৯৮-৩৩৩২৩৮, ০১৭১৬-৩৫৭২৭৫, ০১৭৯৪-৯৪৩৬৭৭ ও ০১৬১৮-৩৯৪২৭৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
আপনার মতামত লিখুন :