অনলাইন ডেস্ক নিউজ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিশোরী শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলায় আনোয়ার হোসেন রুবেল (৩৩) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত রুবেল নাগেশ্বরী উপজেলার মনিরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা যায়, স্থানীয় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার পর ২০১২ সালের ১৪ মার্চ রুবেল ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা করেন। দীর্ঘ ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।
বেঞ্চ সহকারী এরশাদ আলী জানান, আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় রুবেলকে যাবজ্জীবন এবং ৭ ধারায় আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
রায় ঘোষণাকালে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সরকার আদালতে উপস্থিত ছিলেন।
পোস্ট টি পড়া হয়েছে : 593
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 1, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের অপরাধে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই […]

নভেম্বর 1, 2026
নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]