কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ন /
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের আয়োজনে আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী কোমলমতি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকদের মতে, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম সমাজে সঠিক ইসলামী চেতনা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে শিশু-কিশোরদের নৈতিক বিকাশ ও মূল্যবোধ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।