
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
ভূরুঙ্গামারীর বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম ক্রমেই বাড়ছে। পাইকারি বাজারে আজকের সবজির দাম নিম্নরূপ: কাঁচা মরিচ: ২০০ টাকা, আদা: ১৫০ টাকা, গাজর: ১৩০ টাকা (খুচরা বাজারে ২০০ টাকা), ধনিয়া পাতা: ১২০ টাকা, করল্লা: ৮০ টাকা, রসুন: ৭০ টাকা, বরবটি: ৭০ টাকা, পেঁয়াজ: ৬৫ টাকা, আলু: ৬০ টাকা, মূলা: ৬০ টাকা, ঢেঁরস: ৫০ টাকা, বেগুন: ৩৫ টাকা।
বিশেষ করে গাজরের খুচরা দামের উর্ধ্বগতি এবং কাঁচা মরিচ ও আদার অস্বাভাবিক দাম ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সাধারণ ক্রেতারা জানিয়েছেন, এই দামে দৈনন্দিন বাজার করা এখন পরিবারগুলোর জন্য কঠিন হয়ে উঠেছে।
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও দাম বৃদ্ধি অপরিহার্য।
আপনার মতামত লিখুন :