বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণে হট্টগোল, সাময়িক সড়ক অবরোধে কৃষকরা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি

ইউরিয়া সার নিতে গিয়ে দীর্ঘ অপেক্ষা, চাহিদার তুলনায় কম বরাদ্দ ও বিতরণে অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে কুড়িগ্রামের কয়েকটি সার ডিলার পয়েন্ট। কোথাও কৃষকদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়, আবার কোথাও সাময়িকভাবে সড়ক অবরোধের ঘটনাও ঘটে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই কুড়িগ্রাম সদর উপজেলার মাঠেরপাড়, ঘোগাদহসহ বিভিন্ন এলাকার ডিলার পয়েন্টে সার নিতে কৃষকদের দীর্ঘ সারি দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেক কৃষক।

বিজ্ঞাপন

পরে কয়েকটি স্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কৃষকরা সড়কে অবস্থান নেন। এতে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নজরদারির মধ্য দিয়ে সার বিতরণ কার্যক্রম চালু রাখা হয়।

কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে দুই বস্তা সার প্রয়োজন হলেও অনেককে দেওয়া হচ্ছে মাত্র এক বস্তা। এতে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে না পেরে বিপাকে পড়ছেন তারা।

পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল হক বলেন, “আমার সারের চাহিদা দুই বস্তা। সেখানে এক বস্তা পাচ্ছি। টাকা দিয়ে সার কিনতেও যদি এমন হয়, তাহলে আবাদ করব কীভাবে।”

এদিকে সার বিতরণে অনিয়ম ঠেকাতে ডিলার পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলায় ইউরিয়া সারের কোনো সংকট নেই। চাহিদার তুলনায় প্রায় এক হাজার মেট্রিক টন ইউরিয়া সার অতিরিক্ত মজুত রয়েছে। তবে তাঁর দাবি, একটি পক্ষ সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা জানানো হলেও কৃষকদের দাবি—আমন মৌসুমে প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]