বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

শতবর্ষী বৃদ্ধের বাড়িতে শৌচাগার স্থাপন করে দিলেন ছাত্রদল নেতা সোহেল রানা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করীম ফরাজি, বিশেষ প্রতিনিধি

বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এখন তাঁর দিন কাটে নানা অভাব-অনটন আর সীমাবদ্ধতার মধ্যে। প্রয়োজন থাকলেও অনেক কিছুই যেন তাঁর নাগালের বাইরে। এমন এক অসহায় শতবর্ষী বৃদ্ধের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা। ‎

‎কুড়িগ্রামের উলিপুর উপজেলার রাজরামক্ষেত্রী গ্রামের ওই বৃদ্ধের অসহায়ত্বের খবর জানতে পেরে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাঁর বাড়িতে ছুটে যান মো. সোহেল রানা। সেখানে গিয়ে তিনি বৃদ্ধের সঙ্গে কথা বলেন, তাঁর শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন। ‎

বিজ্ঞাপন

‎শুধু তা-ই নয়, বৃদ্ধের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে তাঁর বাড়িতে একটি শৌচাগার স্থাপনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে নলকূপ বাঁধাই করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় এসব সুবিধার অভাবে থাকা বৃদ্ধের জন্য বিষয়গুলো স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ‎ ‎এ সময় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. সোহেল রানা বলেন, বয়োবৃদ্ধ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।

সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিত নিজেদের অবস্থান থেকে অসহায় মানুষের জন্য কিছু করা। তিনি বলেন, ওই বৃদ্ধের প্রয়োজনের কথা বিবেচনা করেই তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও তাঁর যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। ‎ ‎সহযোগিতা পেয়ে ওই শতবর্ষী বৃদ্ধ ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার এমন মানবিক কাজের জন্য সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]