কর অঞ্চল-রংপুরে ৩৬ পদে চাকরি, সুযোগ পাঁচ জেলার প্রার্থীদের


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন / ০
কর অঞ্চল-রংপুরে ৩৬ পদে চাকরি, সুযোগ পাঁচ জেলার প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক


সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-রংপুরে ৩৬টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচটি ক্যাটাগরির এসব পদে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

১. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৭টি
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)

২. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৮টি
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)

৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৮টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

৪. গাড়িচালক
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)

৫. অফিস সহায়ক
পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)

সব মিলিয়ে পাঁচ ক্যাটাগরির ৩৬টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে ১১ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে।

আবেদনের শেষ সময় ২৮ অক্টোবর ২০২৬।

রংপুর বিভাগের পাঁচ জেলার যোগ্য চাকরিপ্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন।