বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগে অনিয়মের অভিযোগ, তালিকায় কৃষকলীগ নেতার নাম

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশের পর অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ উঠেছে। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রকাশিত তালিকা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে সমালোচনা।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর কয়েকজন পরীক্ষার্থী ও স্থানীয় বাসিন্দার অভিযোগ, নির্ধারিত যোগ্যতা ও নিয়ম অনুসরণ করা হলেও অনেক মেধাবী তরুণকে বাদ দেওয়া হয়েছে। বিপরীতে রাজনৈতিক পরিচয় রয়েছে—এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

প্রকাশিত তালিকা পর্যালোচনা করে দেখা যায়, দলদলিয়া ইউনিয়ন থেকে স্থানীয় এক কৃষকলীগ নেতার রোল নম্বর রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নিন্দা জানিয়েছেন অনেকে।

দলদলিয়া ইউনিয়নের বাসিন্দা মুসাব্বির মুসা বলেন, “তিনি একজন চিহ্নিত আওয়ামী দোষর। তাকে এখানে সুযোগ করে দেওয়া হয়েছে, অথচ আমাদের এলাকার অনেক মেধাবী শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েও সুযোগ পায়নি।”

অন্যদিকে, দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উলিপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক আতাউর রহমান অভিযোগ করে বলেন, “উপজেলা প্রশাসন কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে প্রশাসনের চেয়ারে বসে সম্পূর্ণ সমঝোতার ভিত্তিতে এই নিয়োগ দিয়েছেন। আমার ইউনিয়নের ১৬ জনের মধ্যে ১২ জনই দলীয় লোক। যাদের নেওয়া হয়েছে, তাদের চেয়ে অনেক সাধারণ শিক্ষার্থীর যোগ্যতা বেশি।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, “আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং আমি ডিগ্রি পাস। নিয়োগের শর্ত ও নিয়ম অনুযায়ী আমাকে অগ্রাধিকার দেওয়ার কথা। কিন্তু আমার ওয়ার্ডে যাদের নাম চূড়ান্ত হয়েছে, তারা এইচএসসি পাস এবং কারও পূর্ব অভিজ্ঞতা নেই। তারা বিএনপির কর্মী।”

তবে অভিযোগগুলোর বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে জানতে উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা, যোগ্যতার মূল্যায়ন এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় উলিপুরের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]

উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর […]