বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

আলিম পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে গাফিলতি, ভূরুঙ্গামারী কেন্দ্রের সচিব ও ট্যাগ কর্মকর্তাকে অব্যাহতি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।

বিজ্ঞাপন

অব্যাহতি পাওয়া দুই কর্মকর্তা হলেন— ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসা কেন্দ্রের সচিব ও অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসাইন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার ও ট্যাগ কর্মকর্তা সাইফুর রহমান।

জানা গেছে, বুধবার অনুষ্ঠিত আলিম বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথমপত্র পরীক্ষায় নাগেশ্বরী কামিল মাদরাসার এক অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে ভুলবশত নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও বিষয়টি শনাক্ত করেন। পরে পাশের উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র সংগ্রহ করে অতিরিক্ত সময় দিয়ে তার পরীক্ষা সম্পন্ন করা হয়।

ঘটনার পর দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় কেন্দ্র সচিব ও ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে কেন্দ্র সচিবের দায়িত্ব অস্থায়ীভাবে সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলমকে দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মো. আলতাফ হোসাইন বলেন, অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র তাদের কেন্দ্রে সরবরাহ করা হয়নি। কেন্দ্র পরিবর্তনের পরও সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রয়োজনীয় প্রশ্নপত্র পাঠানো হয়নি বলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইউএনও অমৃত দেবনাথ বলেন, “দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় কেন্দ্র সচিব ও ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, কেন্দ্র বিনিময় ব্যবস্থার আওতায় নাগেশ্বরী কামিল মাদরাসার পরীক্ষার্থীরা ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসা কেন্দ্রে এবং ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার পরীক্ষার্থীরা নাগেশ্বরী কেন্দ্রে এবারের আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]