সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে কুড়িগ্রাম জেলা বিএনপির জরুরি যৌথ সভা আহ্বান


HK প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন /
সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে কুড়িগ্রাম জেলা বিএনপির জরুরি যৌথ সভা আহ্বান

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৩ মে ২০২৬

কুড়িগ্রাম জেলা বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে এক জরুরি যৌথ সভা আহ্বান করা হয়েছে। আগামী ১৬ মে ২০২৬, শনিবার সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
১৩ মে ২০২৬ তারিখে প্রকাশিত এক অফিসিয়াল নোটিশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সাংগঠনিক তৎপরতা আরও বেগবান করার লক্ষ্যে নতুন কর্মসূচি নির্ধারণ করতেই এই সভার আয়োজন করা হয়েছে।
উক্ত যৌথ সভায় কুড়িগ্রাম জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

জরুরি এই নোটিশটিতে যৌথভাবে স্বাক্ষর করেছেন:

মো: মোস্তাফিজার রহমান মোস্তফা, আহ্বায়ক, জেলা বিএনপি, কুড়িগ্রাম।

আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, সদস্য সচিব, জেলা বিএনপি, কুড়িগ্রাম।

উল্লেখ্য, সভাটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।