কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে এক তরুণ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে। বুধবার (৩০ জুলাই) রাতে হাসপাতালের ৬ষ্ঠ তলার পুরুষ ওয়ার্ডে ফুলবাবু দাস (১৮) নামের এক রোগী মারা যান। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পূর্ব নাওড়া গ্রামের বাসিন্দা সুখ চরণ দাসের ছেলে।পরিবারের অভিযোগ, ফুলবাবুকে রাত ৮টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আনা হয় এবং তাকে ৬ষ্ঠ তলায় স্থানান্তর করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো চিকিৎসক বা নার্স তাকে দেখেননি। এসময় তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং রাত ১১টার দিকে তিনি মারা যান।ফুলবাবুর মা বকুল রাণী দাস বলেন, “ভর্তি করার পর আমার ছেলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, কিন্তু কোনো চিকিৎসা পাওয়া যায়নি। অবহেলার কারণেই আমার ছেলেটা মারা গেছে।”রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় পল্লী চিকিৎসক বাদল সরকার জানান, “রাত ৯টার দিকে রোগী ভর্তি করা হয়। তার কাশির সঙ্গে রক্ত ও শ্বাসকষ্ট ছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেউ সাড়া দেয়নি। এমনকি প্রয়োজনীয় অক্সিজেনও সরবরাহ করা হয়নি।”ঘটনার প্রত্যক্ষদর্শী সবুজ মিয়া বলেন, “রোগীর অবস্থার অবনতি হতে থাকলেও নার্সদের তৎপরতা ছিল না। মৃত্যুর পর স্যালাইন লাগানো হয়, এমনকি তখন ইসিজি করানোর কথা বলা হয়।”অভিযোগ অস্বীকার করে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কোহিনুর খাতুন বলেন, “একই সময়ে একাধিক রোগী ভর্তি হওয়ায় ওয়ার্ড ব্যস্ত ছিল। তবুও আমরা দায়িত্ব যথাসাধ্য পালন করেছি।”দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল হান্নান বলেন, “রোগী সংকটাপন্ন ছিল, তবে আমাকে কেউ বিষয়টি জানায়নি।”হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন জানান, “ঘটনার পর আমরা অভ্যন্তরীণ তদন্ত করেছি। রোগীর শরীরে উচ্চ মাত্রার জ্বর ও রক্তক্ষরণ ছিল। তাকে রেফার করা হলেও স্বজনরা আর কোথাও নিয়ে যাননি।”এর আগে গত ২৫ জুলাই কুড়িগ্রাম সদরের মিলপাড়া এলাকায় আরও এক রোগী, জামাল বাদশাহ (৫৫), চিকিৎসা অবহেলায় মৃত্যুবরণ করেন বলে অভিযোগ উঠেছিল।পুনরাবৃত্ত এই ধরনের অভিযোগে স্থানীয়দের মধ্যে চিকিৎসাসেবার মান নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।
‘মুখ দিয়ে রক্ত পড়ছিল, কিন্তু কেউ এল না’—ফুলবাবুর মায়ের আর্তনাদ

ট্যাগ: চিকিৎসা · জাতীয় · হামার কুড়িগ্রাম
আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ
নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা
হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]


