বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিকিনিতে চমকে দিলেন কিয়ারা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

বিনোদন ডেস্ক

কিয়ারা আদভানি এখন আলোচনায় তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’-এর জন্য। অ্যাকশন আর রোমাঞ্চে ভরপুর এই ছবিতে তিনি অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। ট্রেলারে তাঁর ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। অ্যাকশন দৃশ্যে যেমন দুর্দান্ত, তেমনি বিকিনি লুকেও নজর কেড়েছেন এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমার গান ‘আবন যাবন’-এ হৃতিক রোশনের সঙ্গে কিয়ারার রসায়ন বেশ প্রশংসিত হয়েছে অনুরাগীদের মাঝে। তবে এই নতুন লুকে আসার জন্য কিয়ারাকে যেভাবে নিজেকে প্রস্তুত করতে হয়েছে, তা উঠে এসেছে বলিউডের পুষ্টিবিদ নিকোল লিনহারেস কেডিয়ার বক্তব্যে।

বিজ্ঞাপন
বিকিনি লুকেও নজর কেড়েছেন কিয়ারা। ভিডিও থেকে

বিকিনি লুকেও নজর কেড়েছেন কিয়ারা। ভিডিও থেকে

পিংকভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোল বলেন, ‘কিয়ারার খাওয়ার অভ্যাস বরাবরই ভালো। তিনি বাসার খাবারই বেশি পছন্দ করেন। তবে “ওয়ার ২”-এর জন্য যে শারীরিক রূপান্তর দরকার ছিল, তার জন্য সবচেয়ে বড় পরিবর্তন ছিল তাঁর ম্যাক্রোনিউট্রিশনের দিকে মনোযোগ দেওয়া। বিশেষ করে প্রোটিনের পরিমাণ বাড়ানো আর একই সঙ্গে তাঁকে একটি নিয়ন্ত্রিত ক্যালরি ঘাটতিতে রাখা। এই প্রক্রিয়ায় আমাদের ছিল নিখুঁত পরিকল্পনা।’

নিকোল আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল তাঁকে ছিপছিপে দেখানো। পাশাপাশি শরীরের অতিরিক্ত ফ্যাট কমানো। রান্নায় কতটুকু তেল ব্যবহার হচ্ছে, সবই ছিল পরিমাপের মধ্যে। এটা এমন নয় যে তিনি যেসব খাবার ভালোবাসতেন, সেগুলো বাদ দেওয়া হয়েছে; বরং কীভাবে সেই খাবারগুলোকে শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায়, সেটাই ছিল মূল লক্ষ্য।’

গানের দৃশ্যে কিয়ারা ও হৃতিক। আইএমডিবি

গানের দৃশ্যে কিয়ারা ও হৃতিক। আইএমডিবি

কিয়ারার প্রতিদিনের খাদ্যতালিকার কথাও তুলে ধরেন নিকোল। ‘সকালে তিনি খেতেন প্রোটিন প্যানকেক, যা তৈরি হতো ওট ফ্লাওয়ার, আখরোটের গুঁড়া আর প্রোটিন পাউডার দিয়ে। দুপুর আর রাতের খাবারে সাধারণত থাকত গ্রিলড চিকেন, মসলা মাখানো চিকেন কারি, বেবি পটেটো, অ্যাভোকাডোসহ নানা ধরনের খাবার খেতেন। সব খাবারেই প্রোটিন থাকত বেশি, যাতে তাঁর শরীরচর্চা ও টানা শুটিংয়ের ধকল সামলানো সম্ভব হয়।’

অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ মূলত হৃতিক রোশন অভিনীত সুপারহিট ছবি ‘ওয়ার’-এর সিক্যুয়েল। ছবিটি ১৪ আগস্ট মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
মা হওয়ার পর কিয়ারা এখন আছেন মাতৃত্বকালীন বিরতিতে। সে জন্য ছবির প্রচারেও দেখা যায়নি তাঁকে।

বিজ্ঞাপন

আরও সংবাদ

কুড়িগ্রামে ৭১ সদস্যের জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামে লেখক, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে অরাজনৈতিক সংগঠন ‘জেলা শিল্পী কল্যাণ সোসাইটি’র যাত্রা শুরু হয়েছে। পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্টজনদের […]

ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব

নভেম্বর 1, 2026

মোঃ মশিউর রহমান বিপুল | Hamar Kurigram ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত সংগীতানুষ্ঠানে ভাওয়াইয়া গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবে ভাওয়াইয়া […]

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম উলিপুরের শাহীন আলম

অক্টোবর 26, 2026

উলিপুর প্রতিনিধি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামি সংগীত ও গজল বিভাগে রংপুর বিভাগে প্রথম হয়েছেন কুড়িগ্রামের উলিপুরের শিল্পী এম. শাহীন আলম। এ সাফল্যের সুবাদে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের […]