বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দশ দিনে পাঁচ মৃত্যু; সচেতনতার আহ্বান ভূরুঙ্গামারী সার্কেল এএসপির

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সার্কেলে মুনতাসির মামুন মুন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদানের পরপরই এলাকায় এক মর্মান্তিক ঘটনার উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার নিজ জেলা গাইবান্ধা। তার অধীনস্থ ভূরুঙ্গামারী থানা ও কচাকাটা থানা।

তিনি তার (৩ অক্টোবর) সকালে ঐ স্ট্যাটাসে লিখেছেন ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং পরদিন ২৪ সেপ্টেম্বর বিকেলে কচাকাটা থানা পরিদর্শনে যাওয়ার পথে কুড়ারপাড় এলাকায় পথচারীদের ভিড়, কান্না ও চিৎকার শুনে থেমে যান।

বিজ্ঞাপন

তিনি গাড়ি থেকে নেমে দেখেন, দুই বছরের কম বয়সী এক শিশু পানিতে পড়ে গিয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে রাস্তায় কোনো পরিবহন না থাকায় শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। এ সময় এএসপি মুন নিজেই তার সরকারি গাড়িতে শিশুটিকে অভিভাবকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ভাগ্যবশত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও লিখেছেন, গত ১০ দিনের তথ্য অনুযায়ী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা এলাকায় পানিতে ডুবে অন্তত পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি এএসপি মুনকে গভীরভাবে ব্যথিত করেছে।

তিনি ভূরুঙ্গামারীবাসীর উদ্দেশে বলেন, “এভাবে নিষ্পাপ শিশুদের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনাদের শিশুদের প্রতি আরও বেশি যত্নবান ও সতর্ক হতে হবে। পানিতে ডুবে মৃত্যুর মতো দুর্ঘটনা প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি।”

এএসপির এই মানবিক ও সচেতনতার আহ্বানমূলক পোস্টে ফেসবুকে অনেক মানুষ মন্তব্য করেছেন। কেউ অভিভাবকদের আরও সতর্কতার আহ্বান জানিয়েছেন, কেউবা এএসপি মুনের উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন— “এমন আন্তরিক ও দায়িত্বশীল পুলিশ অফিসার সমাজের জন্য দৃষ্টান্ত।”

পোস্ট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাকরি জীবনে অনেক কিছুই সহ্য করতে পেরেছেন, কিন্তু নিষ্পাপ শিশুদের এই মৃত্যুকে তিনি সহ্য করতে পারছেন না। আল্লাহতালা মানুষ সৃষ্টি করেছেন এবং তার হুকুমেই সবকিছু হয়। তারপরেও অভিভাবকরা যেন বিশেষ করে এই মৌসুমে বাড়ির পাশে পুকুর বা জলাশয়ের চারপাশে নেট দিয়ে ঘের তৈরি করেন এবং বাচ্চাদের সবসময় নিজেদের কাছে রাখেন। “আমাদের এই সচেতনতা ও সতর্কতাই পারে নিষ্পাপ শিশুদের জীবন বাঁচাতে।”

“আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন— ‘তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে আগুন (অর্থাৎ ক্ষতি ও ধ্বংস) থেকে রক্ষা করো।’ (সূরা তাহরিম: ৬)।”

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]