বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর দুই স্কুলে সংস্কারে ৩০ লাখ টাকা বরাদ্দ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজে মোট ৩০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে পরিচালন বাজেটের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা করে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেরামত ও সংস্কারকাজে ১৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এ বরাদ্দ অনুমোদনে জাতীয় সংসদ সদস্য (২৫-কুড়িগ্রাম-১) মোঃ আনোয়ারুল ইসলামের সুপারিশ, বিশেষ উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টা রয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

একইভাবে, ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের মেরামত ও সংস্কারকাজের জন্যও ১৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। বিদ্যালয়টির সংস্কারকাজেও এমপি মোঃ আনোয়ারুল ইসলামের সুপারিশ, উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টা রয়েছে বলে জানানো হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুমোদনপত্র অনুযায়ী, নির্ধারিত বরাদ্দের অর্থ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রয়োজনীয় মেরামত ও সংস্কারকাজে ব্যয় করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটির অবকাঠামোগত পরিবেশের উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

বরাদ্দের অনুমোদন উপলক্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে।

মোঃ আনোয়ারুল ইসলাম এমপি ২৫-কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও নিরাপদ করার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি তৈরিতে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]