বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

টানা তিন দিন বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন রৌমারী-রাজিবপুরে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে পরীক্ষার্থী ও সাধারণ মানুষ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উপজপলা প্রতিনিধি, রৌমারী ও রাজিবপুর উপজেলায়

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা প্রায় তিন দিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। গত শনিবার (২৫ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর পর্যন্ত এই দুই উপজেলা কার্যত বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ায় কয়েক লাখ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এর মধ্যে রবিবার রাতে মাত্র ৪৫ মিনিটের জন্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও পরে আবার বন্ধ হয়ে যায়।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পুরো অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা প্রায় সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি অনলাইননির্ভর সকল কার্যক্রম স্থবির হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চলমান এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় অনেককেই মোমবাতির আলোয় পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে।

এদিকে, তেলের পাম্পগুলো গত ১৫ দিন ধরে বন্ধ থাকায় এবং ব্যাটারিচালিত ইজিবাইকগুলো চার্জ দিতে না পারায় সড়কগুলোতে যানবাহন চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক পরীক্ষার্থীকে পায়ে হেঁটে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানোর সুযোগও নেই, কারণ তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। রৌমারীর চরশৌলমারীসহ বিভিন্ন বাজারে এজেন্ট ব্যাংকিং ও ইন্টারনেটনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে পড়েছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি, ব্যাটারিচালিত অটোরিকশা চালকরাও গাড়ি চালাতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে রৌমারী ও রাজিবপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) জানিয়েছেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে পল্লীবিদ্যুৎ অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ফলে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]