
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ টাকা বলে জানিয়েছে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরু আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,
“চোরাচালান দমনে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। কোনোভাবেই অবৈধ পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে যাতে চোরাচালানকারীরা কোনোভাবেই সুযোগ না পায়।
আপনার মতামত লিখুন :