বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জাতীয় ছাত্রশক্তির কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন, আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসানকে আহ্বায়ক এবং সাদিকুর রহমানকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত চিঠিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর আমিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্যে জ্যোতি ও হামিম হাদী সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকিয়া সুলতানা ও রাশেদুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন আব্দুর রহিম, খালিদ হাসান জীম এবং লতিফুর রহমান।

সংগঠক পদে দায়িত্ব পেয়েছেন — ইরফান আলী ইরন, আশরাফুল আলম, শামীম রানা শান্ত, আপেল মাহমুদ আরিফ, মেহেদী হাসান, মাজেদুল ইসলাম সুমন, আলফানুজ্জামান অশ্রু, সবুজ রানা শান্ত, আতিকুর রহমান, মুদাচ্ছির হোসেন মারজান, পিয়াল হাসান, জিহাদ বিন ইসলাম, মো. আবু সাদিক সিনহা প্রমুখ।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আরাফাত বিন আকরাম, সাবিত ইবনে ইলিয়াস, তুলসী চন্দ্র রবিদাস, হারুন মিয়া, শাহিন ইসলাম ও উৎসব ইসলাম।

উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) গঠিত হয়। আত্মপ্রকাশের আট মাস পর গত ২৩ অক্টোবর বাগছাস বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সংগঠনের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে আয়োজিত জাতীয় সমন্বয় সভায় জাতীয় ছাত্রশক্তি নতুনভাবে আত্মপ্রকাশ করে এনসিপির সহযোগী ছাত্র সংগঠন হিসেবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]