বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

হামার কুড়িগ্রামের সংবাদ প্রকাশের পর উদ্যোগ, গোড়কমন্ডলে নির্মাণ হলো ৭০ ফুট বাঁশের সাঁকো

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল এলাকায় বন্যার পানির তোড়ে ভেঙে যাওয়া গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের দুর্ভোগ নিয়ে হামার কুড়িগ্রাম নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর দ্রুত উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এরপর ক্ষতিগ্রস্ত স্থানে প্রায় ৭০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।

শুক্রবার বিকেল থেকে সাঁকোটি চলাচলের জন্য খুলে দেওয়া হলে প্রায় দুই সপ্তাহের দুর্ভোগ কাটিয়ে অন্তত ৫০০ পরিবারের মানুষের যাতায়াত সাময়িকভাবে স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক বন্যায় ধরলা নদীর তীব্র স্রোতে গ্রামীণ সড়কের একটি অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। এতে গোড়কমন্ডল গ্রামের সঙ্গে ইউনিয়ন পরিষদ, উপজেলা সদর ও জেলা শহরের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাধ্য হয়ে প্রায় ১০ থেকে ১২ দিন কোমরসমান পানি পেরিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীকে।

এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত সড়কটিই ওই এলাকার মানুষের একমাত্র যোগাযোগের পথ। বিষয়টি নিয়ে হামার কুড়িগ্রাম-এ সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসে সমস্যাটি। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে বাঁশের সাঁকো নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমে।

স্থানীয় কৃষক মনোয়ার হোসেন বলেন, “সাঁকো নির্মাণ হওয়ায় এখন মানুষ নিরাপদে চলাচল করতে পারছে। মোটরসাইকেল, সাইকেল ও রিকশাভ্যানও চলাচল করছে। তবে মালবোঝাই কোনো যানবাহন চলতে পারছে না। তাই কৃষিপণ্য বাজারে নিতে এখনো ভোগান্তি পোহাতে হচ্ছে। পানি নেমে গেলে দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কার করা হোক—এটাই আমাদের দাবি।”

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন, বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। তাঁর নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের উদ্যোগে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার বলেন, গ্রামবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। পানি নেমে গেলে পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী সড়কটি স্থায়ীভাবে সংস্কার অথবা সেখানে সেতু বা কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]