নিউজ ডেস্ক অনলাইন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফেডারেশন বাজার এলাকার দুই বোন মারইয়াম জান্নাত ও হুমায়রা জান্নাত (পূর্ব নাম: স্নিগ্ধা রানী ও পূর্ণিমা রানী) স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
তাঁরা জানান, কোনো প্রকার চাপ, লোভ বা প্ররোচনা ছাড়াই সুস্থ মস্তিষ্কে ও স্বজ্ঞানে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। সম্প্রতি নোটারী পাবলিকের মাধ্যমে শপথনামা (এফিডেভিট) সম্পাদন করে তাঁরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
বিজ্ঞাপন
এফিডেভিটে মারইয়াম জান্নাত উল্লেখ করেন, ইসলাম ধর্মের আচার-আচরণ ও চালচলন তাঁকে অনুপ্রাণিত করেছে। তাই গত ১৫ সেপ্টেম্বর ইসলামী শরীয়াহ মোতাবেক কালিমা পাঠ করে তিনি নতুন নামে ইসলাম গ্রহণ করেছেন। একইভাবে তাঁর বোন হুমায়রা জান্নাতও একই তারিখে ইসলাম গ্রহণ করেন।
দুই বোন জানান, তাঁদের ধর্মান্তরের জন্য কেউ দায়ী নয়। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র ও রাষ্ট্রীয় সকল নথিতে তাঁদের ইসলামী নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছেন। মৃত্যুর পর তাঁদের জানাজা ও দাফনসহ সব ধর্মীয় কার্যক্রম ইসলামী শরীয়াহ অনুযায়ী সম্পাদনের কথাও এফিডেভিটে উল্লেখ করেছেন।
তাঁরা পরিবারের জন্য হেদায়েতের দোয়া করেন এবং বন্ধু-বান্ধবসহ সবার প্রতি ইসলাম গ্রহণের উন্মুক্ত আহ্বান জানান।
পোস্ট টি পড়া হয়েছে : 2,176
বিজ্ঞাপন

নভেম্বর 2, 2026
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

নভেম্বর 2, 2026
রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

নভেম্বর 1, 2026
রাজারহাট প্রতিনিধি বাবার বেকারত্ব, সংসারের অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তাঁরাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। রহিমা ও রাবেয়ার বাড়ি রাজারহাট উপজেলার […]