বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে যুবদের অন্তর্ভুক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন /
বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে যুবদের অন্তর্ভুক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রাফি

কুড়িগ্রাম সদর উপজেলায় সিএনবি প্রকল্প আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হলো ইউনিয়ন ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে যুবদের অন্তর্ভুক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা।কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে যুবদের ক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত কর্মশালায় যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে তাদের সক্ষমতা বৃদ্ধি করার উপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসমাইল হোসেন, উপজেলা নিবাহী অফিসার, কুড়িগ্রাম সদর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এস এম হাবিবুর রহমান উপজেলা সমাজসেবা অফিসার।

কর্মশালার মাধ্যমে যুব সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধি এবং কমিটির কার্যক্রমের সাথে যুবদের সংযোগ সুদৃঢ় করার লক্ষ্যে আলোচনা করা হয়।