
ডেস্ক নিউজ
আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘বিপদের বন্ধু সংগঠন’-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ রাবাইতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আধ্যাত্মিক পরিবেশে এ আয়োজন করা হয়।
২০১৮ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসা সংগঠনটির এ আয়োজনে শিশুদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, আর্তমানবতার সেবায় ‘বিপদের বন্ধু সংগঠন’ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। মানুষের বিপদে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রনি সরকার, সাধারণ সম্পাদক রোকন সরকার, সাংগঠনিক সম্পাদক মোফাচ্ছেল হক, যুগ্ম সম্পাদক মুন ও আদম এবং সহ-যুগ্ম সম্পাদক মাসুদ রানা তালুকদার। এছাড়াও শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী, কার্যকরী সদস্য আলিম, শুভ, মামুন, আরমান ও মেহেদীসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা রাসেদুল কবির ও আব্দুল্লাহ আল মামুন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে রক্তদান, দুস্থ সহায়তা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ‘বিপদের বন্ধু সংগঠন’ এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
আপনার মতামত লিখুন :