কুড়িগ্রামে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন /
কুড়িগ্রামে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম


কুড়িগ্রামে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শহীদ ডাঃ মিলন সভাকক্ষে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. মাহফুজার রহমান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ রকিবুল হাসান বাঁধন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস এবং কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ নূর নেওয়াজ আহম্মেদ।

এছাড়া ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অমিত কুমার, ডাঃ মুকুল, ডাঃ কনা, ডাঃ রিমা, ডাঃ রাফি, ডাঃ মনিরা, ডাঃ মীম, ডাঃ আক্তারুজ্জামান, ডাঃ হীরা, ডাঃ রিপন, ডাঃ আল ইমরান, ডাঃ তিথি, ডাঃ মোঃ শহিদুল্লাহ, ডাঃ সাজ্জাদুর রহমান, ডাঃ আনিস, ডাঃ খুশি, ডাঃ জাহাঙ্গীর ও ডাঃ মানিকসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ জান্নাতুল ফেরদৌস মুন্নী।