
নিউজ ডেস্ক
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে বাগভান্ডার বিওপির টহলদল।
১0 ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে পরিচালিত অভিযানে টহলদল সীমান্ত অতিক্রমকারী সন্দেহভাজন কয়েকজনকে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত শাড়িগুলোর সিজার মূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা। ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“আন্তঃসীমান্ত চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সর্বদা তৎপর। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।”
আপনার মতামত লিখুন :