বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে উলিপুরের মহারাণী স্বর্ণময়ী সরোবরে পানি বাড়ানোর উদ্যোগ এমপি সালেহীর

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে মহারাণী স্বর্ণময়ী সরোবরে পানির স্তর কমে যাওয়ায় দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে বোরিংয়ের কাজ সম্পন্ন করে মোটর স্থাপনের উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। সরোবরে পানির স্তর বাড়ানোর এ কার্যক্রম নিজে উপস্থিত থেকে তদারকি করছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সরোবরে পানির স্তর কমে যাওয়ার বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন সংসদ সদস্য। স্থানীয় হিন্দুধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য সমস্যার কথা জানালে দ্রুত পানি বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

সংসদ সদস্য জানান, উলিপুরের কেন্দ্রীয় মন্দিরসংলগ্ন মহারাণী স্বর্ণময়ী সরোবরে দুর্গাপূজা শেষে নয়টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। কিন্তু পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিসর্জনের সময় ড্রাম নৌকা চলাচলে সমস্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত বোরিংয়ের কাজ শেষ করে মোটর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরোবরে পানির স্তর প্রয়োজনীয় পর্যায়ে উন্নীত করার চেষ্টা চলছে।

ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী বলেন, “সকালে বিষয়টি জানার পর থেকেই আমরা দ্রুত উদ্যোগ নিয়েছি। বোরিংয়ের কাজ শেষ হয়েছে। এখন মোটর স্থাপনের চেষ্টা চলছে, যেন আজ রাত, আগামীকাল ও আগামীকাল রাতের মধ্যে সরোবরে পানির স্তর প্রয়োজনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। এতে নয়টি মণ্ডপের প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি উলিপুর দেখতে চাই, যেখানে সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল হবে, সবাই মিলেমিশে চলবে এবং অধিকারের প্রশ্নে একে অপরের পাশে দাঁড়াবে। সংসদ সদস্য হিসেবে আমি মনে করি, নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করা তাঁদের অধিকার। সেই অধিকার নিশ্চিত করতেই আমি চেষ্টা করছি।”

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন নির্বিঘ্ন করতে তাৎক্ষণিকভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরোবরে পানির স্তর বাড়ানোর কাজ সম্পন্ন হলে প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]