বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নির্বাচন ঘিরে কুড়িগ্রামে স্বস্তির হাওয়া, নেই অপ্রীতিকর ঘটনার খবর

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আশির্বাদ রহমান ।। কুড়িগ্রাম সদর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশের মতো কুড়িগ্রাম জেলাতেও চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। তবে এখন পর্যন্ত এ জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রশাসনের নিয়মিত নজরদারি ও তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানা গেছে।


চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত কুড়িগ্রাম জেলায় প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী গণসংযোগ, জনসভা ও অন্যান্য প্রচার কার্যক্রম চালাচ্ছেন। দেশের কিছু অঞ্চলে নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনা ঘটলেও কুড়িগ্রামে তেমন কোনো চিত্র লক্ষ্য করা যায়নি। ফলে প্রার্থীরা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিয়মিত মাঠ পর্যায়ে নজরদারি ও সমন্বয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের এই ভূমিকার ফলে এখন পর্যন্ত চারটি আসনেই রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


কুড়িগ্রাম জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা সাংবাদিক আশির্বাদ রহমান বলেন, মঙ্গাকবলিত এই এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা হলে জনজীবনে বড় ধরনের ভোগান্তি তৈরি হতো। তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক অনিরুদ্ধ রেজা জানান, মাঠ পর্যায়ে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলোচনায় তারা একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন।

এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত নির্বাচনী মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, যাতে কেউ নির্বাচনী বিধি ভঙ্গ করতে না পারে। জেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম লক্ষ্য করা গেছে।


সব মিলিয়ে এখন পর্যন্ত কুড়িগ্রাম জেলার নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা। তাদের মতে, আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]