
ডেস্ক নিউজ
মাইনরিটি বা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা কোনো রাজনৈতিক দলের দয়ার ওপর নির্ভরশীল নয়; বরং রাষ্ট্রীয়ভাবে সকল নাগরিকের সমমর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব—এমন মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং ১১ দলীয় জোট মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের টগরাইহাটে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্লোগান ও করতালির মাধ্যমে উপস্থিত জনতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ড. আতিক মুজাহিদ বলেন,
“বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই সমান নাগরিক। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো দলের একক কৃতিত্ব নয়; এটি রাষ্ট্রের দায়িত্ব এবং সংবিধান দ্বারা স্বীকৃত।”
জনসভায় উপস্থিত টগরাইহাট এলাকার এক ভোটার বলেন,
“অনেক দলকেই আমরা দেখেছি, কিন্তু কুড়িগ্রামের স্বার্থে কার্যকর উন্নয়ন খুব একটা চোখে পড়েনি। জাতীয় পার্টি দীর্ঘদিন জোটের কারণে এই আসন ভোগ করেছে, কিন্তু তারা ছিল মূলত পতিত স্বৈরাচারের প্রতিচ্ছবি। ড. আতিক মুজাহিদ সংসদে গেলে কুড়িগ্রামের প্রকৃত উন্নয়ন হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :