বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ নির্বাচন খবর

রাজারহাটে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো শুরু, নিরাপত্তা জোরদার

ফেব্রুয়ারি 11, 2026

মোঃ জাহিদ হাসান, রাজারহাট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আজ সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সরঞ্জামগুলো কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। পুরো প্রক্রিয়াটি সতর্কতার […]

নির্বাচন ঘিরে কুড়িগ্রামে স্বস্তির হাওয়া, নেই অপ্রীতিকর ঘটনার খবর

ফেব্রুয়ারি 6, 2026

আশির্বাদ রহমান ।। কুড়িগ্রাম সদর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশের মতো কুড়িগ্রাম জেলাতেও চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। তবে এখন পর্যন্ত এ জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রশাসনের নিয়মিত নজরদারি ও তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানা গেছে। চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত কুড়িগ্রাম জেলায় […]

নাগেশ্বরীর কচাকাটায় ভোটকে কেন্দ্র করে বিজিবির টহল জোরদার

ফেব্রুয়ারি 6, 2026

মোঃআবু সাঈদ ইসলাম ।। নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কচাকাটা থানা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা এবং ভোটকেন্দ্রের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত টহল […]

চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর আকাশপথে মহড়া, ভোটারদের নিরাপত্তার আশ্বাস

ফেব্রুয়ারি 5, 2026

ডেস্ক নিউজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনীর আকাশপথে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার নয়ারহাট ইউনিয়নের চরাঞ্চল ও নদীবেষ্টিত খেরুয়ারচর এলাকায় হেলিকপ্টারযোগে এসে বাংলাদেশ সেনাবাহিনী এ মহড়া পরিচালনা করে। মহড়ার অংশ হিসেবে সেনাসদস্যরা হেলিকপ্টার থেকে প্যারাসুটের মাধ্যমে দুর্গম […]

কুড়িগ্রামের ৪টি আসনে ২৬ জন প্রার্থীর মার্কা বরাদ্দ প্রচারণায় নেমেছেন প্রার্থীরা কুড়িগ্রাম প্রতিনিধি:

জানুয়ারি 21, 2026

কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী প্রতীক (মার্কা) বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করেছেন। 🔹 কুড়িগ্রাম–১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) 🔹 কুড়িগ্রাম–২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি) 🔹 কুড়িগ্রাম–৩ (উলিপুর) 🔹 কুড়িগ্রাম–৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কুড়িগ্রামের চারটি […]

কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির

জানুয়ারি 10, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর হওয়ায় তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারছেন। শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হওয়া আপিল […]