বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে জুয়া খেলার সন্দেহে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে তাস খেলার একটি স্থান থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির এক নেতাকে থানায় নিয়ে যাওয়ার পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে ঘটনাস্থলে জুয়া খেলার কোনো প্রমাণ বা সরঞ্জাম পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, ওই স্থানে নিয়মিত বড় অঙ্কের টাকার জুয়ার আসর বসে।

বিজ্ঞাপন

 

ঘটনাটি ঘটে রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বটতলা (গোলাপ খাঁ) বাজারসংলগ্ন একটি ছ’মিলের পেছনে। থানায় নেওয়া ওই ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক রাজ। তিনি জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি।

 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, পুলিশ ওয়ারেন্ট তামিল করতে যাওয়ার সময় একটি গাছের নিচে কয়েকজনকে জটলা করে বসে থাকতে দেখে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের কয়েকজন দৌড়ে পালিয়ে যান। সেখানে দাঁড়িয়ে থাকা আব্দুর রাজ্জাক রাজকে জুয়া খেলার সন্দেহে থানায় নিয়ে যাওয়া হয়।

 

ওসি বলেন, পরে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে জুয়া খেলা হচ্ছিল না; কয়েকজন বিনোদনের উদ্দেশ্যে তাস খেলছিলেন এবং আব্দুর রাজ্জাক রাজ দাঁড়িয়ে তাঁদের খেলা দেখছিলেন। ঘটনাস্থলে জুয়া খেলার কোনো প্রমাণ বা সরঞ্জাম পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে অপরাধের প্রমাণ না মেলায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে আব্দুর রাজ্জাক রাজের বলেন, ২৪ অক্টোবর ২০২৬ আনুমানিক দুপুর ১২টার দিকে ভিতরবন্দের বটতলায় মূল সড়কের পাশে স্থানীয় কয়েকজনকে মেরিজ খেলতে দেখে তিনি সেখানে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা থেকে এসআই অপূর্ব তাঁর দল নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে খেলোয়াড়েরা সেখান থেকে পালিয়ে যান।

 

রাজের দাবি, ঘটনাস্থলে তাঁকে দেখতে পেয়ে এসআই অপূর্ব তাঁকে বলেন, এলাকাটি তাঁর হওয়ায় সেখানে যেন আর খেলা না হয়, সে বিষয়ে লিখিত দিয়ে আসতে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ভবিষ্যতে সেখানে খেলা হবে না—এমন মর্মে থানায় মুচলেকা দিয়েছেন। তবে কিছু ব্যক্তি ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

 

তবে ‘হামার কুড়িগ্রাম’-এর অনুসন্ধানে ওই স্থানে নিয়মিত জুয়ার আসর বসার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, বটতলা বাজারসংলগ্ন ওই ছ’মিলের পেছনে প্রতিদিন লাখ টাকার জুয়ার আসর বসে। দূরদূরান্ত থেকে অপরিচিত ব্যক্তিরা মোটরসাইকেলে করে সেখানে আসেন এবং জুয়া খেলায় অংশ নেন।

 

স্থানীয়দের অভিযোগ, জুয়ার আসরকে কেন্দ্র করে সেখানে প্রায়ই হৈচৈ হয়। মাঝেমধ্যে খেলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে কথাকাটাকাটি ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

 

একদিকে, পুলিশ বলছে ঘটনাস্থলে তাস খেলার দৃশ্য দেখা গেলেও জুয়ার প্রমাণ মেলেনি; অন্যদিকে, স্থানীয়দের দাবি, সেখানে নিয়মিত বড় অঙ্কের টাকার জুয়ার আসর বসে। পুলিশের বক্তব্য ও স্থানীয়দের অভিযোগের এই ভিন্নতা ঘটনাটিকে ঘিরে প্রশ্ন তৈরি করেছে।

কুড়িগ্রামের সর্বশেষ খবর

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]