বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচ এম সাইদুর রহমান বরখাস্ত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, রৌমারী উপজেলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচ এম সাইদুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, গত ২৭ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গত বছর একই অভিযোগ প্রমাণিত হওয়ার পর কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মিনারুল হককে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচ এম সাইদুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে জন্মনিবন্ধন সৃজনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় কুড়িগ্রাম জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে নয় মর্মে সরকার মনে করে। তাই উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচ এম সাইদুর রহমান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থে পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচ এম সাইদুর রহমান বলেন, “আমাকে বরখাস্ত করা হয়েছে এমন কোনো প্রজ্ঞাপন আমি হাতে পাইনি।”

জানা যায়, জন্মনিবন্ধন আইডি, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড পরিবর্তন করে অবৈধভাবে ২০২৪ সালের ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ৪৫০ থেকে ৪৬০ জনের জন্মনিবন্ধন সনদ তৈরি করেন ইউপি সচিব মিনারুল হক। পরে একই অভিযোগ উঠে চেয়ারম্যান একেএইচ এম সাইদুর রহমানের বিরুদ্ধেও।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

রৌমারীতে ৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার

নভেম্বর 3, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে উপজেলার ৪নং রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার আলম মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ […]

রৌমারীতে ১৯ শিক্ষক, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল

নভেম্বর 3, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ জন শিক্ষক কর্মরত থাকলেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া ২৪ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। টানা দুই বছর প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী ফেল করায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অনুযায়ী, চরশৌলমারী আদর্শ মহিলা কলেজের […]

রৌমারীতে মৌমাছির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, আহত বৃদ্ধা

নভেম্বর 1, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে বেগুন ক্ষেতে কাজ করার সময় মৌমাছির আক্রমণে খলিল উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন (৬০) নামে আরেক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিল উল্লাহ ওই গ্রামের মৃত জামাত উল্লাহর ছেলে। আহত […]