বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম চিলমারীতে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে’ “স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি” অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল

কুড়িগ্রামের চিলমারীতে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৫ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি” ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০শে নভেম্বর) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও এলডিডিপি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে “সোনারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত” সকল ছাত্র/ছাত্রী এবং “গাবেরতল হুফ্ফাজুল কোরআন জিয়া উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার” শিক্ষার্থীদের মাঝে ২০০ মি.লি. (প্যাকেটজাত) দুধ বিতরণ করা হয়েছে। দুধের প্যাকেট হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। শিক্ষক-অভিভাবকেরাও এ উদ্যোগ নেওয়ার কারণে অত্যন্ত প্রশংসা করেন।
অনুষ্ঠানে শিশুদের পুষ্টি, দুধের গুণাগুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক-মানসিক বিকাশে দুধের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাগরিকা কার্জ্জী, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম. সায়েদুজ্জামান খোরশেদ, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট আব্দুর রহিম, লাইভস্টক ফিল্ড এসিস্ট্যান্ট রেজওয়ানুল ইসলাম, সোনারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা সুলতানাসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাগরিকা কার্জ্জী বলেন, দুধের পুষ্টিগুণ, শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়নে দুধের ভূমিকা এবং সুস্থ জীবনযাপনে জন্যা দুধের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার লক্ষে আমাদের এই আয়োজন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচার; চিকিৎসকের দুঃখ প্রকাশ

নভেম্বর 4, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

ব্রহ্মপুত্রের বালুতে মূল্যবান খনিজ, চিলমারীতে ৯০০ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

অক্টোবর 27, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের বালু থেকে মূল্যবান খনিজ পৃথকীকরণ ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে গবেষণা ও পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পে ১৫ একর জমিতে একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। বাস্তবায়িত হলে এ উদ্যোগকে ঘিরে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের […]

চিলমারীতে দেড় কোটি টাকার সড়কে বালুর বদলে ইটের গুঁড়া, অনিয়মের অভিযোগ

অক্টোবর 26, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়নকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে বালুর বদলে ইটের গুঁড়া এবং নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। সড়কটির নির্মাণকাজ সরেজমিনে দেখে বালুর বদলে ইটের গুঁড়া ব্যবহারের বিষয়টি পাওয়া গেছে। কাজের দেখাশোনার দায়িত্বে থাকা মিলন নামের এক […]