
ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্থানীয় আভ্যন্তরীণ (চলতি) ২০২৫-২৬ইং এর আমন ধান ও চাল সংগ্রহের অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে রাজারহাট উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযানের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোসা. মাসুদা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলাম, ওসিএলএসডি হুমায়ুন কবির, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, মিলার- ইকবাল হোসেন রাজু ও রবিউল আলম বাদশা বকসী প্রমুখ।
আপনার মতামত লিখুন :