মোঃ বুলবুল ইসলাম
কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের বেকার অসহায় দরিদ্র যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ ও ৪০ টি সেলাই মেশিন বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়ণে এ সব সেলাই মেশিন প্রদান করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খাঁনপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী যুব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগার আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকসহ প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্সুয়ালে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বক্তব্যে তিনি বলেন, কুড়িগ্রামে চরাঞ্চলের বেকার যুব নারীদের আত্মকর্মসংস্থান তৈরিতে হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণটি নারীদের জীবন মান উন্নয়নে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে বিনামুলে সেলাই মেশিন পেয়ে খুশি যুব নারীরা।
পোস্ট টি পড়া হয়েছে : 543
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

নভেম্বর 4, 2026
আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]