
মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র। আলোচনায় অংশ নেন অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, সোনাহাট বিজিবি কমান্ডার এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও দীপ জন মিত্র বলেন, “মাদকবিরোধী কার্যক্রমকে আমরা সামাজিক আন্দোলনে রূপ দিতে চাই। সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদকমুক্ত, সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে চাই।”
তিনি আরও জানান, প্রতিমাসে মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি যানজট নিরসনে বিশেষ প্রচারাভিযান চালানো হবে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান ইউএনও।
আপনার মতামত লিখুন :