কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


hamarkur6 প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ১:১৪ অপরাহ্ন /
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রতন রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল একটি বর্ণাঢ্য রেলি এবং পথ সভা। রেলি টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র ১ নং যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ জুয়েল, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমান কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইদ্রিস আলী।