নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নাজমুল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদলতের বিচারক কুমার বিশ্বাস এই রায় দেন।
মামলা সুত্রে জানা যায়, ২০২০ সালের ২১ জুন সকালে নাগেশ্বরী উপজেলার পুর্ব রামখানা কাশিয়াবাড়ি গ্রামের সফিকুল ইসলামের ৫ বছরের কন্যা সন্তান সাবিয়া খাতুন পার্শবর্তী ময়শার আলির বাড়ির সামনে খেলতে যায়। এসময় ময়শারের পুত্র নাজমুল তাকে ফুসলিয়ে ঘরের ভিতর নিয়ে ধর্ষণের পর হত্যা করে।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহত সাবিয়ার বাবা সফিকুল ইসলাম বাদি হয়ে নাগেশ্বরী থানায় নাজমুলের নামে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। পরে আদালতে ময়না তদন্ত, স্বাক্ষ্য প্রমাণ ও আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে দোষী সাব্যস্ত হলে বিচারক মৃত্যদন্ডের আদেশ দেন।
মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট মিজানুর রহমান সরকার ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন সরোয়ার কবির মিথুন।
পোস্ট টি পড়া হয়েছে : 770
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]

নভেম্বর 3, 2026
মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য […]