এক ক্লিকেই ক্রেয়ন স্টাইল প্রোফাইল তৈরি করবেন যেভাবে, নতুন ট্রেন্ডে মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া


HK প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৬:২১ অপরাহ্ন /
এক ক্লিকেই ক্রেয়ন স্টাইল প্রোফাইল তৈরি করবেন যেভাবে, নতুন ট্রেন্ডে মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া

নিউজ ডেস্ক | হামার কুড়িগ্রাম

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ট্রেন্ডের পরিবর্তন এখন প্রায় নিয়মিত ঘটনা। কখনও জিবলি অ্যানিমেশন স্টাইল, আবার কখনও থ্রিডি ক্যারিকেচার— প্রতিনিয়তই নতুন কিছু ভাইরাল হচ্ছে ব্যবহারকারীদের মধ্যে। এই ধারাবাহিকতায় এবার যুক্ত হয়েছে এক নতুন আকর্ষণীয় ট্রেন্ড— ‘ক্রেয়ন ড্রয়িং’ প্রোফাইল ছবি।

এই স্টাইলের ছবিগুলো দেখে মনে হয় যেন কোনো ছোট শিশু রঙিন মোম পেনসিলে আঁকেছে। ব্যবহারকারীরা নিজেদের ফেসবুক প্রোফাইল ছবিকে এই স্টাইলে রূপান্তর করে শেয়ার করছেন, যা ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

শুধু বাংলাদেশেই নয়, এশিয়ার বিভিন্ন দেশেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ট্রেন্ড। এআই প্রযুক্তির সহায়তায় সাধারণ ছবিই এখন রূপ নিচ্ছে নস্টালজিক ও শিশুসুলভ আর্টে, যা ব্যবহারকারীদের মধ্যে ভিন্নধর্মী আগ্রহ তৈরি করছে।

বিশেষজ্ঞদের মতে, এই জনপ্রিয়তার পেছনে মূল চালিকা শক্তি হলো আবেগ ও নস্টালজিয়া। সোশ্যাল মিডিয়া বিশ্লেষক আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ক্রেয়ন স্টাইলের ছবিগুলো মানুষকে শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। সাদা কাগজে আঁকা সেই অগোছালো কিন্তু মায়াময় ছবির সঙ্গে মানুষের গভীর আবেগ জড়িয়ে থাকে। পাশাপাশি এআই প্রযুক্তির কারণে এখন খুব সহজেই অল্প সময়ের মধ্যে এমন ছবি তৈরি করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমান সময়ে ব্যবহারকারীরা ইউনিক ও ব্যতিক্রমধর্মী কনটেন্টের প্রতি বেশি আগ্রহী। সাধারণ ফিল্টার বা এডিটিংয়ের বাইরে গিয়ে ক্রেয়ন আর্ট একটি নতুন ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিচ্ছে, যা দ্রুতই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।

এই ট্রেন্ডে অংশ নিতে ব্যবহারকারীরা সাধারণত নিজেদের ফেসবুক প্রোফাইল ছবি বা যেকোনো পরিষ্কার ছবি এআই টুলে আপলোড করছেন। এরপর নির্দিষ্ট নির্দেশনা (প্রম্পট) ব্যবহার করে ছবিটিকে ক্রেয়ন ড্রয়িং স্টাইলে রূপান্তর করা হচ্ছে।

উদাহরণস্বরূপ, চ্যাটজিপিটিতে ছবি আপলোড করে এই ধরনের প্রম্পট ব্যবহার করা যেতে পারে:
“Please recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc., to give it a childlike and innocent feel.”

সার্বিকভাবে, এআইকে নির্দেশ দেওয়া হয় ছবিটিকে সহজ ও শিশুসুলভ করে তুলতে, রঙিন মোম পেনসিলের অনুভূতি দিতে এবং ব্যাকগ্রাউন্ডে মেঘ, তারা বা ফুলের মতো উপাদান যুক্ত করতে।

প্রক্রিয়াটি সহজ হওয়ায় সাধারণ ব্যবহারকারীরাও দ্রুত এই ট্রেন্ডে যুক্ত হচ্ছেন এবং নিজেদের প্রোফাইল নতুনভাবে উপস্থাপন করছেন।

বিশেষজ্ঞদের মতে, এটি শুধু একটি সাময়িক ফ্যাশন নয়; বরং প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাওয়া সরলতা ও শৈশবের অনুভূতিকে নতুনভাবে ফিরে পাওয়ার এক নীরব চেষ্টা। ফলে ‘ক্রেয়ন ড্রয়িং’ প্রোফাইল ছবি এখন কেবল একটি ভিজ্যুয়াল পরিবর্তন নয়, বরং একটি আবেগঘন ডিজিটাল অভিজ্ঞতায় রূপ নিয়েছে।