
উপজেলা প্রতিনিধি, উলিপুর
উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের তিস্তা তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন চলছে, যা স্থানীয় জনপদ বিলীন হওয়ার ধাক্কা দিচ্ছে। নদীর অদম্য স্রোতে চাপড়ারপার, হাজিপাড়া ও কুমারপাড়া সহ আশপাশের এলাকা প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, প্রতিদিনই মানুষ হারাচ্ছে তাদের ভিটেমাটি, ফসলি জমি ও জীবিকার একমাত্র অবলম্বন। ঘটেছে এক চরম মানবিক বিপর্যয়।

স্থানীয়রা এবং এলাকাবাসী জাতীয় ও স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি জোর দাবি জানিয়েছেন, অবিলম্বে তিস্তা তীরে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধী কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। তাদের মতে, এক মুহূর্তের বিলম্বও এই জনপদের অস্তিত্ব চিরতরে মুছে দিতে পারে।
আপনার মতামত লিখুন :