নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে একত্রিত করে গঠন করা হয়েছে ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)’। অরাজনৈতিক এই প্ল্যাটফর্মের লক্ষ্য উপজেলার সব স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় জোরদার করে মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা।
রোববার (১২ জুলাই ২০২৬) আনুষ্ঠানিকভাবে উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন-এর মো. সাজ্জাদ হোসাইনকে আহ্বায়ক এবং হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশন-এর মো. নুরুন্নবী বাশারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উলিপুর ব্লাড ডোনেট সোসাইটি-এর আ. সবুর লিটনসহ তাইজুল ইসলাম, মো. জুবাইর জিহাদী, আবু রায়হান কবির, শামীম মিয়া, রাকিবুল হাসান, পারভেজ ও আলম।
এদিকে, বহুমুখী সমাজ কল্যাণ সংস্থা-এর মোক্তাসিম বিল্লাহ মুরাদকে সদস্য সচিব এবং মেহেদি হাসান দুর্জয়কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলমগীর হোসেন, রিয়াজুল ইসলাম (লায়ন), অজয় কুমার, ফেরদৌস আলম, হুমায়ুন কবির ও রায়হান হাসনাত।
ফোরামের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফ শেখ (প্রান্ত)। এছাড়া সংগঠক হিসেবে রয়েছেন ময়না খাতুন, সাফিউল্লাহ, নাজমুল ইসলাম, আসাদুজ্জামান, স্বাধীন রিয়াজ আহমেদ, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, খালিদ হাসান, নাহীদ আহমেদ, জুলফিকার আলী, হামিদুল ইসলাম ও মোনোয়ার হোসেন।
সংশ্লিষ্টরা জানান, ২০২৬ সালে প্রতিষ্ঠিত উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF) উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করে রক্তদান কর্মসূচি, দুর্যোগকালীন সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে কাজ করবে।






