
অক্টোবর 16, 2026
জেলার ৫৫৬টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনে চলছে নজরদারি ডেস্ক নিউজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপ পরিদর্শন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত […]

আগস্ট 11, 2026
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার বাসিন্দা। সোমবার (১০ আগস্ট) দিনগত মধ্যরাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৮-এর নিকটবর্তী কাজিয়ার চরের দোনালার মাথা সীমান্ত এলাকায় এ […]

মে 14, 2026
মোঃ মশিউর রহমান বিপুল | হামার কুড়িগ্রাম দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সজাগ ও সতর্ক অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা […]

এপ্রিল 23, 2026
মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রাম ২২ বিজিবির উদ্যোগে সদর উপজেলার যাত্রাপুর সীমান্ত ক্যাম্পে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০’র বেশি স্থানীয় অসহায় ও দুঃস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের পাশাপাশি […]

মার্চ 13, 2026
অনিল চন্দ্র রায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভারতীয় বিএসএফ সদস্যরা এক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে কচাকাটা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১০১৫-এর সাব-পিলার ১৪-এস এর পাশে বিএসএফের আহ্বানে এ […]

জানুয়ারি 18, 2026
নিউজ ডেস্ক কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ […]

জানুয়ারি 11, 2026
অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আবারও বিএসএফের সড়ক নির্মাণ, কাল বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দফায় দফায় পতাকা বৈঠকের মাধ্যমে আপত্তি জানিয়েছে বর্ডার গার্ড […]

জানুয়ারি 2, 2026
নিউজ ডেস্ক কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২৬ হাজার টাকা। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কুড়িগ্রাম […]

ডিসেম্বর 28, 2025
রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক ১০৫৯ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাতটার দিকে রৌমারী উপজেলার চর […]

ডিসেম্বর 24, 2025
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের সীমান্ত দিয়ে নারীসহ ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দাবি করেছে, পুশ-ইন করা ব্যক্তিদের আটক করে একই সীমান্তপথে ফেরত পাঠানো হয়েছে। বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (গতকাল) মধ্যরাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে তিনজন নারীসহ মোট […]