বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৫০০’র বেশি অসহায় মানুষ


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন /
বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৫০০’র বেশি অসহায় মানুষ

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম


কুড়িগ্রাম ২২ বিজিবির উদ্যোগে সদর উপজেলার যাত্রাপুর সীমান্ত ক্যাম্পে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০’র বেশি স্থানীয় অসহায় ও দুঃস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের পাশাপাশি সাধারণ স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদেরও চিকিৎসা প্রদান করা হয়। প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় এবং রোগীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।

প্রত্যন্ত চরের প্রতিবন্ধী বাসিন্দা মমেনা বেগম বলেন, “এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে আমাদের অনেক উপকার হবে।”


স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, “বিজিবির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই এই কার্যক্রম আরও ঘনঘন হোক।”

এ সময় বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক জানান, সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজিবি নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।