
মে 10, 2026
নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছিল। খালের পানি ব্যবহার করে কৃষকরা চাষাবাদ করতেন, খালে মাছ চাষ হতো এবং এর মাধ্যমে মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। […]

এপ্রিল 30, 2026
মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে পরিচালনা করে প্রায় ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের মাদকদ্রব্য ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। আটক মালামালের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় জিরা,গরু,ইয়াবা ট্যাবলেট, এবং বিভিন্ন মাদকদ্রব্য রয়েছে। এসব অবৈধ পণ্য আটক করেছেন বিজিবি সদস্যরা। এ-বিষয়ে জানতে চাইলে […]

মার্চ 24, 2026
নিউজ ডেস্ক লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার অর্থনৈতিক অগ্রযাত্রায় শিল্পায়নকে নতুন মাত্রা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে করণীয় নির্ধারণে লালমনিরহাটে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার শিল্পায়নের সম্ভাবনা” শীর্ষক এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন […]

মার্চ 17, 2026
মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রামে টাকা চুরি,শ্লীলতাহানী ঘটনায় পূর্ব তদন্ত ছাড়াই মামলা রের্কড করে অভিযুক্তদের ধরতে আসে পুলিশ।পরে স্থানীয় সংসদের সহযোগীতা নিয়ে অভিযুক্তদের আটক করা থেকে বিরত রাখে স্থানীয়রা। এই ঘটনাটি ঘিরে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।পরের দিন আবার পুলিশই বাদীর সাথে গোপনে দেখা করে।ফেরার পথে এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে প্রতিবাদকে মব বলে আখ্যায়িত করার অভিযোগ […]

মার্চ 12, 2026
মশিউর রহমান বিপুল পবিত্র মাহে রমাদান, কুরআন নাজিলের মাস উপলক্ষে হাফেজে কুরআনদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা। আজ সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়া জেলা ছাত্রশিবির কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোঃ মোবাশ্বের রাশেদীন। অনুষ্ঠানে প্রধান […]

জানুয়ারি 8, 2026
মোঃ মশিউর রহমান বিপুল, বিশেষ প্রতিনিধি তীব্র শীতের কষ্ট লাঘবে কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা ও গোয়াইলপুরী চরে সংগঠনটির উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম […]

জানুয়ারি 3, 2026
মোঃ রফিকুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর শিপেরতল এলাকায় সরকারি রেকর্ডীয় রাস্তা প্রভাবশালী কর্তৃক অবৈধ ভাবে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। শিপেরতল এলাকাবাসী সরকারি রেকর্ডীয় রাস্তাটি উদ্ধার করে জনস্বার্থে দ্রুত চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। খোজখবর নিয়ে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর শিপেরতল […]

ডিসেম্বর 31, 2025
ফজলুল করিম ফরাজী , কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে কুপিয়ে খুন হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় নিহতের ছেলেও গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত ব্যক্তি মারা যান। এর আগে একইদিন সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়পার্ক […]

ডিসেম্বর 27, 2025
মোঃ বুলবুল ইসলাম || কুড়িগ্রাম সদর দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহার ও হাসপাতাল স্টাফদের সাথে অসৌজন্যমুলক আচরন সর্বপরি দীর্ঘদিন ধরে একই স্থানে কর্মরত থাকার সুবাদে নানা অনিয়মের স্বর্গরাজ্য ও সিন্ডিকেট এর প্রতিকার চেয়ে শতাধিক সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়েরের পরে আরেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারন কর্মচারীদের। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর ২৫০ […]

ডিসেম্বর 17, 2025
মোঃ মশিউর রহমান বিপুল ।। বিশেষ প্রতিনিধি একটি সড়ক—আর তাতেই বদলে যেতে পারে লক্ষাধিক চরবাসীর জীবনমান। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর অর্থায়নে এবং বেসরকারি সংস্থা আরডিআরএস-এর তত্ত্বাবধানে ভোগডাঙ্গা ইউনিয়নের বটতলা থেকে টেংরারভিটা পর্যন্ত ২ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা […]