
অক্টোবর 1, 2026
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘর থেকে নাজমুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার হলোখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালাকুড়া মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাজমুল ওই এলাকার নজরুল ইসলামের নাতি। জন্মের পর থেকেই তিনি নানার বাড়িতে বসবাস করতেন। তিনি খলিলগঞ্জ স্কুল […]

অক্টোবর 1, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী মকবুল হোসেনের বিরুদ্ধে। এ সময় আত্মরক্ষার্থে কিশোরীর ব্লেডের আঘাতে ওই ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. হাসমত আলী ওই রাতেই […]

জানুয়ারি 2, 2026
নিউজ ডেস্ক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের দিনে কুড়িগ্রামের কচাকাটা থানায় খাসি জবাই করে ভূরিভোজ ও মিষ্টিমুখের আয়োজন করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানার বিরুদ্ধে। সরকার ঘোষিত তিন দিনের শোক চলাকালে আনন্দ-উৎসব ও ইংরেজি নববর্ষ উদযাপন সীমিত রাখার নির্দেশনা থাকলেও, বৃহস্পতিবার (১ জানুয়ারি) […]

জানুয়ারি 2, 2026
নিউজ ডেস্ক কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২৬ হাজার টাকা। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কুড়িগ্রাম […]

ডিসেম্বর 29, 2025
রতন রায় ।। বিশেষ প্রতিনিধি বন্যা শেষ হলেও ভোগান্তি কমেনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা এলাকায়। বেলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ৫নং ওয়ার্ডের উত্তর ধনঞ্জয় ব্রিজের সংযোগ সড়কটি বন্যায় ভেঙে যাওয়ার পর থেকে আজও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বাঁশের তৈরি অস্থায়ী ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা জীবনঝুঁকি নিয়ে পারাপার […]

ডিসেম্বর 22, 2025
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “জনতাই পুলিশ, পুলিশই জনতা” স্লোগানকে সামনে রেখে অপরাধ দমন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ভূরুঙ্গামারী থানা চত্বরে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ দমন এবং আসন্ন […]

ডিসেম্বর 22, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের নিখোঁজ যুবক সালমান শাহর লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। নিহত সালমান শাহ একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুর আনুমানিক ১২টার দিকে সালমান শাহ ফলুয়ারচর এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনি হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যান […]

ডিসেম্বর 20, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারি কাজে বাধা প্রদান, অর্থ আত্মসাৎ, মিথ্যা মামলায় হয়রানি ও ইনক্রিমেন্ট প্রদানের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলার শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান এ আবেদন করেন। তিনি জানান, বিধি অনুযায়ী পঞ্চম শ্রেণি উত্তীর্ণ একজন শিক্ষার্থী […]

ডিসেম্বর 19, 2025
শাহজাহান খন্দকার ।। উলিপুর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৯) ডিসেম্বর জুমার নামাজ শেষে উপজেলার মসজিদুল হুদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদুল হুদা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে ইনকিলাব […]

ডিসেম্বর 19, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে […]