শনিবার, ১৪ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ, নির্বাচিত ৩১ সদস্যের জেলা শূরা

· প্রকাশ: · আপডেট:
কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ, নির্বাচিত ৩১ সদস্যের জেলা শূরা

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা আমীর হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক আজিজুর রহমান সরকার। একই সঙ্গে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে ৩১ সদস্যের জেলা শূরা পরিষদ নির্বাচিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম কামিল মাদরাসার হলরুমে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সম্মেলনে সংগঠনের গঠনতন্ত্রের ৭২ ধারা অনুযায়ী জেলার পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০ জন পুরুষ ও ১১ জন মহিলা সদস্য জেলা শূরা পরিষদের সদস্য নির্বাচিত হন।

নবনির্বাচিত জেলা আমীর ও শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ, নির্বাচিত ৩১ সদস্যের জেলা শূরা

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রুকনদের জ্ঞান ও যোগ্যতা আরও বাড়াতে হবে। কোরআনের জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। দুনিয়ার মোহ ত্যাগ করে যারা আখিরাতকে প্রাধান্য দেবেন, তাদের মানোন্নয়নে কাজ করতে হবে। দুনিয়ার বিজয় শুধু সংখ্যার ওপর নির্ভর করে না, বরং আল্লাহর ফয়সালার ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কুড়িগ্রামে সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এবং কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন। এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি, সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নভেম্বর ১৪, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের কাছে এ-সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর শহরের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের টাপুভেলাকোপা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র মো. আবু বক্কর সিদ্দিক, জেলা মহিলা দলের […]

ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

নভেম্বর ১৪, ২০২৬

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম (৫১) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আজোয়াটারী গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। গ্রেপ্তার রফিকুল […]

ভূরুঙ্গামারীতে হানাদারমুক্ত দিবস পালন, অনুষ্ঠানে ছিলেন না প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা

ভূরুঙ্গামারীতে হানাদারমুক্ত দিবস পালন, অনুষ্ঠানে ছিলেন না প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা

নভেম্বর ১৪, ২০২৬

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। তবে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে […]

ফেসবুকে ফলো করুন