হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ডি-ম্যাবের সম্মেলনে নিয়োগ ও দশম গ্রেড বাস্তবায়নের দাবি

ডেস্ক নিউজ

প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) ভূমিকা, প্রত্যাশা ও করণীয় নিয়ে কুড়িগ্রামে আলোচনা সভা ও সম্মেলন করেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব)।

বৃহস্পতিবার আলমাস কমিউনিটি সেন্টারে ডি-ম্যাবের কুড়িগ্রাম জেলা শাখা এ আয়োজন করে। সম্মেলনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

জেলা শাখার সদস্যসচিব এরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। প্রধান বক্তা ছিলেন ডি-ম্যাবের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল্লাহ সিদ্দিকী।

এ ছাড়া বক্তব্য দেন ড্যাবের কুড়িগ্রাম জেলা সভাপতি মাহফুজার রহমান মারুফ এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপুসহ অন্যরা।

সম্মেলনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিএমএফ ডিগ্রিধারী বেকারদের শূন্য পদে দ্রুত নিয়োগ, নতুন পদ সৃষ্টি এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের দশম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

Exit mobile version