মো. কাজল ইসলাম
কুড়িগ্রাম সদর উপজেলার চর কুড়িগ্রামে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা কমিটি আয়োজিত কর্মসূচিতে প্রায় ৫০ জন অংশ নেয়।
ক্যাম্পেইনে শিশুদের অধিকার ও সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং জলবায়ু বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে ‘আমার চোখে শিশুর অধিকার’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি আঁকার মাধ্যমে শিশুরা অধিকার বিষয়ে নিজেদের ভাবনা প্রকাশ করে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
আয়োজনে সহযোগিতা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন। শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো, সুরক্ষা নিশ্চিত করা এবং মতামত প্রকাশের সুযোগ তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়।
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন
- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ
- ৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
- কুড়িগ্রামে ৭১ সদস্যের জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু
- হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচার; চিকিৎসকের দুঃখ প্রকাশ
